× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে সহকর্মী হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২১:১২ পিএম

সিদ্ধিরগঞ্জে সহকর্মী হত্যার বিচার চেয়ে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় লরির চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের গেটের সামনে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে ঘটনার বিচার চান তারা। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘শ্রমিক নিহতের বিচার দাবিতে তারা ১০ থেকে ১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিলেন। খবর পেয়ে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।’

এর আগে গত বুধবার সকালের দিকে আদমজী ইপিজেডের সামনে একটি লরির ধাক্কায় প্রাণ হারান পোশাকশ্রমিক পারভিন আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের শামসুল হকের মেয়ে। সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় থাকতেন।

পারভিনের খালাতো ভাই ইমরান হোসেন বলেন, ‘আমার বোন বুধবার সকালে কারখানায় যাওয়ার পথে একটি তেলের লরির ধাক্কায় সে গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিল্পাঞ্চল পুলিশ-৪-এর (নারায়ণগঞ্জ) পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘শ্রমিকরা আইনি প্রক্রিয়া না বুঝে সড়ক অবরোধ করেছিল। বুধবার সড়ক দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছে, এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি। পরিবার যদি মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা