× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোয়ার ঘরে গোখরা সাপের ২৫টি বাচ্চা

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২৩:০৬ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২৩:০৭ পিএম

শোয়ার ঘরে গোখরা সাপের ২৫টি বাচ্চা

ফরিদপুরের মধুখালী উপজেলার পৌর সদরের গাড়াখোলা এলাকার একটি বাড়ি থেকে প্রায় ২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।  বুধবার (৯ আগস্ট) সকালে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপুড়েরা বাচ্চাগুলো উদ্ধার করে।

হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস বলেন, দুদিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। একে একে প্রায় ১৫টি গোখরো সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে। পরে সাপুড়েদের খবর দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও প্রায় দশটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তবে বড় সাপটি ধরতে পারেনি। এ ঘটনায় বাড়ির সবাই আতঙ্কিত।

কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়ে রিয়াজ মিয়া বলেন, একটি গোখরা সাপ ২২ থেকে ৪২টি ডিম পাড়ে এবং বাচ্চা হয়। খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরও প্রায় ১৫টি সাপের বাচ্চা মেরে ফেলেছে। বড় সাপ দুটি ধরা সম্ভব হয়নি। এ ছাড়াও কয়েক দিন ধরে উপজেলার মিটাইন, কামারখালী, বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে মোট ৯৬টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এগুলো আমি বাড়িতে রেখে খাবার খাওয়াই। বড় হলে এগুলো দিয়ে খেলা দেখাই।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়েদের খবর দিলে তারা গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা