× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরির অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২১:১৯ পিএম

আটক রাসেল হোসেন অপু ও রাকিব হোসেন সুমন। প্রবা ফটো

আটক রাসেল হোসেন অপু ও রাকিব হোসেন সুমন। প্রবা ফটো

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসম্পাদক রাকিব হোসেন সুমন ও রাসেল হোসেন অপুকে ৫০ হাজার টাকা চুরির অভিযোগে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) বিকালে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক দুজনের বাড়ি সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে।

থানায় অভিযোগকারীর নাম মো. শাকিল। তিনি চন্দ্রগঞ্জ বাজারের মুন স্টিল ফার্নিচারের কারিগর।

পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সুমন ও রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে আসরের নামাজ পড়তে মসজিদে যান শাকিল। তখন কর্মচারী তানভীর হোসেনকে দোকানে বসিয়ে রাখা হয়। এ সময় সুমন ও অপু দোকানে ঢুকে তানভীরের সঙ্গে অপু কথা বলে। এ সুযোগে সুমন দোকানের টুলবক্সে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। দোকানে ফিরে টুলবক্স খোলা দেখে শাকিলের সন্দেহ হয়। পরে শাকিল সিসি ক্যামেরার ফুটেজে সুমন ও অপুকে দেখতে পায়। একপর্যায়ে টাকা চুরির ঘটনায় জানতে চাইলে অভিযুক্তরা তাকে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে তিনি চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। 

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান বলেন, ’সুমন ও অপুকে আটকের ঘটনাটি উদ্ভট। তাদের আটকের ঘটনা আমি জানি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা