× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার পায়ের ধাক্কায় ভেসে উঠল শিশুর মরদেহ

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৯:২১ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ২০:১৩ পিএম

শিশু মো. ওসমান। প্রবা ফটো

শিশু মো. ওসমান। প্রবা ফটো

ভোলার দৌলতখানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওসমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেন। 

ওসমান ওই ওয়ার্ডের মো. আজাদ হোসেনের ছেলে।

শিশুটির দাদা জয়নাল আবেদীন জানান, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে ওসমান পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কোথাও তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে শিশুটির বাবার পায়ের সঙ্গে ধাক্কা লেগে ওসমানের মরদেহ ভেসে ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা