× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবজোট নেতার হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কু‌ষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৯:৩৮ পিএম

কু‌ষ্টিয়া-দৌলতপুর আঞ্চ‌লিক সড়‌কে টায়ার জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে। প্রবা ফটো

কু‌ষ্টিয়া-দৌলতপুর আঞ্চ‌লিক সড়‌কে টায়ার জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে। প্রবা ফটো

কু‌ষ্টিয়ার ভেড়ামারায় জাসদ যুবজোট নেতার হামলায় আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামা‌ণিক মারা গেছেন। 

বুধবার (৯ আগস্ট) সকাল সা‌ড়ে ৭টার দিকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। সঞ্জয় প্রামা‌ণিকের ছোট ভাই সম্পদ প্রামা‌ণিক প্রতি‌দি‌নের বাংলা‌দেশ‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এদি‌কে স্বেচ্ছা‌সেবক লীগ নেতা সঞ্জয়ের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়লে উত্তপ্ত হ‌য়ে ওঠে‌ ভেড়ামারা। এ সময় বাজা‌রের দোকানপাট বন্ধ ক‌রে দেয় যুবলীগ, স্বেচ্ছা‌সেবক লীগ ও ছাত্রলী‌গের নেতাকর্মীরা। হামলার সঙ্গে জ‌ড়িত‌দের ক‌ঠোর শা‌স্তির দা‌বি‌তে কু‌ষ্টিয়া-দৌলতপুর আঞ্চ‌লিক সড়‌কে টায়ার জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে তারা। 

এর আগে ৪ আগস্ট দুপু‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য সঞ্জয়কে ঢাকায় নি‌য়ে যায় তার প‌রিবার।

ওই দিনই তার স্ত্রী বিথী রানী বাদী হ‌য়ে জাসদ যুবজোটের জেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নাম উ‌ল্লেখ ক‌রে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন‌কে আসামি ক‌রে ভেড়ামারা থানায় মামলা ক‌রে‌ন।

মামলা সূ‌ত্রে জানা গেছে, স্থানীয় এক‌টি ম‌ন্দিরের ক‌মি‌টি গঠন নি‌য়ে দ্বন্দ্বের জে‌রে ২ আগস্ট রাত সা‌ড়ে ১১টার দি‌কে ভে‌ড়ামারা শহ‌রের গোডাউন মো‌ড় এলাকায় মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ২৫-৩০ জন ভেড়ামারা পৌর স্বেচ্ছা‌সেবক লী‌গের আহ্বায়ক সঞ্জয় প্রামা‌ণি‌কের ওপর হামলা চা‌লায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। এ ছাড়া তার পা‌য়ে আগ্নেয়াস্ত্র ঠে‌কি‌য়ে গু‌লি করার অভি‌যোগ ওঠে। হামলায় সঞ্জয়ের সঙ্গে থাকা বেলাল ও শ‌্যামল‌ না‌মে আরও দুই স্বেচ্ছা‌সেবক লীগ কর্মী আহত হন। এ ঘটনায় ওই দিন রা‌তেই শোভন‌কে আটক ক‌রে পু‌লিশ।

কু‌ষ্টিয়া জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক মানব চাকী প্রতি‌দি‌নের বাংলা‌দেশ‌কে ব‌লেন, সকালে সঞ্জয়ের মৃত‌্যুর খবর পাওয়ার পর সংগঠ‌নের জরু‌রি সভায় ব‌সেন। এখান থে‌কেই সাংগঠ‌নিকভা‌বে পরবর্তী পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ‌হিরুল ইসলাম প্রতি‌দি‌নের বাংলা‌দেশ‌কে ব‌লেন, ’প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পু‌লিশ কাজ কর‌ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা