× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৬:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার সদরে ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) দুপুরে সদরের কুড়পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম, পান্না আক্তার। তিনি সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রামের মস্তু মিয়ার মেয়ে। স্থানীয় কান্দি আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন পান্না আক্তার।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পান্না আক্তার বড় ভাই শরীফ মিয়ার সঙ্গে মোটরসাইকেলে জেলা শহরে যাচ্ছিল। এ সময় কুড়পাড় এলাকায় পৌঁছলে একটি ট্রাকচাপা দেয়। এতে পান্না আক্তার ও তার ভাই শরীফ মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা