× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে নিজেকে জীবিত প্রমাণ করলেন সেই মহিউদ্দিন

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২২:৩১ পিএম

মহিউদ্দিনের হাতে প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দিচ্ছেন সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। প্রবা ফটো

মহিউদ্দিনের হাতে প্রতিবন্ধী ভাতার কার্ড তুলে দিচ্ছেন সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। প্রবা ফটো

ভোলার লালমোহন উপজেলায় দুই বছর চেষ্টার পর সরকারি কাগজপত্রে নিজেকে জীবিত প্রমাণ করেছেন মহিউদ্দিন নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদে সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, ভুক্তভোগী মহিউদ্দিনের হাতে প্রতিবন্ধী ভাতার নতুন বই তুলে দেন।

মহিউদ্দিন বলেন, ‘২০২১ সালের জুলাই মাসে ভাতা বন্ধের কারণ জানতে গিয়ে শুনি আমি মারা গেছি। এরপর নিজেকে জীবিত প্রমাণ করতে বহুবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেও কাজ হয়নি। পরে আমি ওই সরকারি ভাতা পাওয়ার হাল ছেড়ে দেই।’

তিনি আরও বলেন, ‘আমার এই সমস্যা নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘দুই বছরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারেননি তিনি’ শিরোনামে গত ৬ আগস্ট একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে সমাজসেবা কার্যালয়। পরে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তার আন্তরিকতায় আমার কাগজপত্রে জীবিত হতে সক্ষম হই। এর ফলে পুনরায় প্রতিবন্ধী ভাতা চালু হয়েছে।’

এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, ‘দুই বছরেও নিজেকে জীবিত করতে পারেননি তিনি’ এমন একটি সংবাদ আমার নজরে আসে। পরে ওই বিষয়ে খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পাই। এরপর সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে মহিউদ্দিন নামে ওই প্রতিবন্ধী ব্যক্তির ভাতাটি পুনরায় চালু করি। এখন থেকে তিনি নিয়মিত ভাতার টাকা পাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা