× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৭:৪৬ পিএম

ছাত্রকে বলৎকারের অভিযোগে আল-আমিন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ছাত্রকে বলৎকারের অভিযোগে আল-আমিন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

পঞ্চগড়ের বোদা পৌরসভায় ছাত্রকে বলৎকারের অভিযোগে আল-আমিন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) রাতে পৌরসভার সাতখামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে এ ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে আটোয়ারী থানায় মামলা করেছেন।

আল-আমিন দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনি বোদা পৌরসভার সাতখামার এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসায় মুহতামিম হিসেবে চাকুরী করছিলেন।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২ আগস্ট) দুপুরে শরীরে তেল মেখে দেওয়ার কথা বলে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নেন আল-আমিন। একপর্যায়ে ওই কক্ষেই ছাত্রকে বলৎকার করেন আল-আমিন। তবে এ বিষয়ে কাউকে কিছু জানালে কঠোর শাস্তির হুমকী দেন তিনি। ঘটনার পর থেকে মাদ্রাসাতেই ছিল ছাত্রটি। গত সোমবার (৭ আগস্ট) বিকালে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে যায় সে।

ছাত্রটির পরিবার জানায়, মাদ্রাসার শিক্ষক তাকে বলৎকার করেছে। এর আগেও বেশকয়েকবার তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমানের বাসায় আল-আমিনকে ডেকে নেওয়া হলে তিনি বলৎকারের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

কাউন্সিলর আরিফুর রহমান বলেন, ‘মাদ্রাসা ছাত্রের বাড়ি আমার ওয়ার্ডে। তার বাবা আমার গাড়ির ড্রাইভার। আমাকে বিষয়টি জানানো হলে ওই শিক্ষককে আমার বাসায় ডেকে নেই। এ সময় মাদ্রাসাটির সভাপতি ও আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ওই শিক্ষক সবার সামনে বলৎকারের বিষয়টি স্বীকার করেছেন। এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয়।’

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর স্বাস্থ্য পরিক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া তার জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে আবেদন করেছি। আসামিকে আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা