× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর বিভাগে বিদেশি ভাষা শিক্ষা কোর্স চালুর সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন

রংপুর অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৭:০১ পিএম

রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অভিবাসনে সহায়ক ভাষা কোর্স চালুকরন বিষয়ে বিশেষ সভা। প্রবা ফটো

রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে অভিবাসনে সহায়ক ভাষা কোর্স চালুকরন বিষয়ে বিশেষ সভা। প্রবা ফটো

রংপুর বিভাগ থেকে জনশক্তি রপ্তানি করার জন্য বিদেশি ভাষা শিক্ষা কোর্স চালুর সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করেছে বিভাগীয় প্রশাসন। সোমবার (৭ আগস্ট) বিকালে রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে রংপুর বিভাগের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাইনিজ, কোরিয়ান, জাপানি, আরবি ও অভিবাসনে সহায়ক অন্য ভাষা কোর্স চালুকরণ বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বিদেশী ভাষা শিক্ষা কোর্স চালুর সম্ভাব্যতা যাচাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরকে আহ্বায়ক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। 

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবীরসহ রংপুর বিভাগের আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিভিন্নকারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, দেশের অর্থনীতি কৃষি, রেমিটেন্স ও গার্মেন্টস শিল্প খাতের ওপর নির্ভরশীল। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশের উত্তর জনপদে অনাগ্রসরতা মূল কারণ রংপুরে অভিবাসীর সংখ্যা খুবই কম। ইউরোপ ও উত্তর আমেরিকার উন্নত দেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও, মধ্যপ্রাচ্যে অনেক বেশি। এ ছাড়া দেশ থেকে বিদেশে গমনকারী অভিবাসীদের মধ্যে অধিকাংশই অদক্ষ শ্রমিক। তাই সংখ্যার দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও, দক্ষতার প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ফলে অভিবাসীদের উপার্জনও অনেক কম। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে অভিবাসনের জন্য চাইনিজ, কোরিয়ান, জাপানি, আরবিসহ অন্যান্য ভাষা শিক্ষা কোর্স চালু করা প্রয়োজন। উত্তর অঞ্চলের জনপদকে এগিয়ে নেওয়ার জন্য কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষার কোন বিকল্প নেই। এ জন্য বিদেশী ভাষা শিক্ষা কোর্স চালুর সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা