কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২১:৩১ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২১:৪০ পিএম
কুড়িগ্রামে চুরি ও ছিনতাই ঠেকাতে মাইকিং করেছে জেলা পুলিশ। প্রবা ফটো
কুড়িগ্রামে চুরি ও ছিনতাই ঠেকাতে মাইকিং করেছে জেলা পুলিশ। সোমবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর থানার ওসি ফরিদ হোসেনকে একটি পুলিশ ভ্যানে শহরের অলিগলিতে মাইকিং করতে দেখা যায়।
মাইকিংয়ে অটোরিকশাচালকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যাত্রীদের দেওয়া কিছু খাবেন না, টাকা ভাঙতি করতে যাবেন না এবং যাত্রীরা আপনাদের দ্বারা কোনো কেনাকাটা করতে দিলে তাও করবেন না। যদি যাত্রীদের কথামতো কাজ করেন, তাহলে আশঙ্কা আছে আপনার উপার্জনের বাহনটি চুরি হওয়ার। তাই জেলা পুলিশের পক্ষ থেকে সকল চালককে পরামর্শ দেওয়া হচ্ছে।’ চুরি ঠেকাতে জেলা পুলিশের এই সচেতনতামূলক মাইকিংয়ের বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন স্থানীয়রা।