× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় ভিসা কেন্দ্রে চুরি, আবেদনকারীদের বায়োমেট্রিক ডেটা বেহাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৬:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরি হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকালে শহরের খৈয়াসা-বিরাসার সড়কের ওই অফিসটি খোলার পর বিষয়টি সবার নজরে আসে।

এই ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পেছনের গ্রিল কেটে বারান্দার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে চোরের দল। এ সময় তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, চারটি পেনড্রাইভ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। এর মধ্যে একটি পেনড্রাইভে ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক ডেটা সংরক্ষিত ছিল।

ওসি আসলাম হোসাইন আরও বলেন, ‘সকাল ৯টার পর ভিসা আবেদন কেন্দ্র থেকে আমাদের বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে এসে দেখি সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ শুরু করেছে। চুরির পর শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই ঘটনায় ভিসা আবেদন কেন্দ্রের ইনচার্জ সবুর আলী মামলা করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য ও চোরাই মালামাল উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা