× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৩:০০ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৩:৩২ পিএম

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। অসুস্থ আনোয়ার হোসেনকে সোমবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আনোয়ার হোসেন কুমিল্লার মেঘনা থানার বড়ইয়া কান্দি গ্রামের মজিদ সরকারের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা এসব তথ্য জানান।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ঢাকার মতিঝিল থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন আনোয়ার। সোমবার ভোর ৫টার দিকে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কারাগারে তার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি নং ২১০৯। গত ২০১৫ সালের ৯ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। 

জেল সুপার সুব্রত কুমার বালা জানান, অসুস্থ হয়ে পড়লে আনোয়ারকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা