× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লৌহজংয়ে ট্রলার ডুবির ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৯:৩৮ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ২০:৫৫ পিএম

লৌহজংয়ে ট্রলার ডুবির ঘটনায় মামলা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জনের নামে মামলা করা হয়েছে। 

রবিবার (৬ আগস্ট) ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. রুবেল শেখ বাদী হয়ে বাল্কহেডের মালিক ও সুকানিসহ পাঁচ জনের  বিরুদ্ধে এ  মামলা  করেন। 

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মামলায় সিরাজদিখানের  বালু ব্যবসায়ী  জাহিদ হাসান ও পাপ্পু চোকদারের নাম  উল্লেখ  করা হয়েছে।  সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম করবেন লৌহজং নৌ পুলিশ ফাঁড়ি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা