× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেন্দীগঞ্জে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

বরিশাল অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২২:৪৯ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২২:৫৮ পিএম

ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল (বাঁয়ে) ও তার সহযোগী ইমল। প্রবা ফটো

ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল (বাঁয়ে) ও তার সহযোগী ইমল। প্রবা ফটো

বরিশালের মেহেন্দীগঞ্জে ইয়াবাসহ এক ইউপি সদস্য ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান রুবেল ও তার সহযোগী ইমল কায়েস। লুৎফর রহমান ওই ইউনিয়নের পানবাড়িয়া এলাকার বাসিন্দা এবং তার সহযোগী ইমল মেহেন্দীগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার বাসিন্দা।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার অম্বিকাপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৮৮টি ইয়াবা ট্যাবলেটসহ ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী ও ইমরুল কায়েস রুবেলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা