× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামলার শিকার নারী খেলোয়াড়দের খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী : শেখ জুয়েল

খুলনা অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২১:৪৫ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২২:০১ পিএম

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল নারী খেলোয়াড়দের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রী তুলে দেন। প্রবা ফটো

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল নারী খেলোয়াড়দের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রী তুলে দেন। প্রবা ফটো

খুলনার বটিয়াঘাটার নারী ফুটবলারদের নিরাপত্তাসহ তাদের সার্বিক বিষয়ে খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল নিশ্চিত করেছেন এ ব্যাপারে। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে সুপার কুইন ফুটবল একাডেমির নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে এ কথা জানান তিনি। 

এ সময় তিনি সন্ত্রাসীদের হামলায় আহত নারী ফুটবলারদের খোঁজ নেন এবং দোষীদের সুষ্ঠু বিচারের আওতায় আনার আশ্বাস দেন। পরে তিনি স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুপার কুইন ফুটবল একাডেমির নারী খেলোয়াড় ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নারী খেলোয়াড়দের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারসামগ্রী তুলে দেন।

এ সময় তিনি জানান, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ দেশে নারী খেলোয়াড় সৃষ্টির অগ্ৰণী ভূমিকা রাখছে। একজন কৃতী খেলোয়াড় খেলাধুলার মাধ্যমে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে দেশে এখন বহু নারী খেলোয়াড় তৈরি করে আন্তর্জাতিক মানের খেলায় বিশ্বকাপ জয়ের মতো গৌরব অর্জনের সক্ষমতা অর্জিত হয়েছে। কিছু মৌলবাদী গোষ্ঠী বিরোধিতার খাতিরে এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের প্রতি আন্তরিক। যে কারণে তিনি গ্রামাঞ্চল থেকে যাতে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হয়, সে লক্ষ্যে খেলোয়াড়দের নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা অবগত আছেন বলে তারই নির্দেশে একাডেমির নারী ফুটবল খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে আমার আসা।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি মো. আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মৈত্র, বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার ওসি মো. শওকত কবির, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহামুদ তারা, পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক, জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, কেসিসির কমিশনার আলী আকবর টিপু, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঠিকাদার, চেয়ারম্যান বিধান রায়, চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, আ.লীগ নেতা রাজকুমার রায়, বিএম মাসুদ রানা, যুবলীগ নেতা প্রকাশ রায়, ইউপি সদস্য রেজাউল সরদার রেজা, ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাসসহ তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা