× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরাজিতা নেটওয়ার্কের দাবি

নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বরিশাল অফিস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২১:১৮ পিএম

নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা অপরাজিতা নেটওয়ার্ক। শনিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় নির্বাচনে নারীর সমপরিমাণ মনোনয়ন দেওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপরাজিতা নেটওয়ার্ক বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহ সাজেদা ও সহসভাপতি টুনু কর্মকারসহ অন্য সদস্যরা। 

লিখিত বক্তব্যে ইসরাত জাহান সোনালী বলেন, রাজনৈতিক দলগুলোর কেন্দ্র থেকে মফস্বল পর্যন্ত সব কাঠামোয় নারীর অংশগ্রহণ এবং নেতৃত্ব পর্যায়ে অবস্থান রাজনৈতিক ক্ষমতায়নের সবচেয়ে বড় সূচকগুলোর একটি। এ পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আরও একবার মনে করিয়ে দিতে চাই। 

তিনি আরও বলেন, বর্তমান আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সংযুক্তির কথা আছে। কিন্তু ২০২০ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলো তা পূরণ করতে পারেনি। গত ২৯ মার্চ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সংযুক্তির সময় ২০৩০ সাল পর্যন্ত বাড়বে। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সব স্তরের নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা