× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৮:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে হেবা দলিল রেজিস্ট্রি করতে অস্বীকৃতি, আদালতের বিচারক, কর্মচারী সম্পর্কে দম্ভোক্তিমূলক মন্তব্য এবং অন্যায়ভাবে অর্থগ্রহণের অভিযোগ উঠেছে সিংগাইর উপজেলা সাব রেজিস্টার মোহাম্মদ আরিফুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার আল মামুন নামে এক ব্যক্তি সিংগাইর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই আল মামুন তার বাবা ও ফুফুসহ সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে যান। পরে ওই অফিসের অফিস সহায়ক তাকে ও দলিল লেখককে জানান আর্থিক সুবিধা না দিলে রেজিস্ট্রি হবে না। ভয়ে মামুন দলিল লেখকের মাধ্যমে তাকে ৬ হাজার টাকা দেন। ৮ ঘণ্টা অপেক্ষা করার পর সকল কাগজপত্র নিয়ে সাব রেজিষ্টার আরিফুর রহমানের কাছে গেলে তিনি মামুনের পরিচয় জানতে চান। মামুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্ট্যানোগ্রাফার পদে কর্মরত আছেন বলে পরিচয় দেন।

এরপরও সাব-রেজিস্ট্রার তার কাছে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজের নাম জিজ্ঞেস করে তা কাগজে লিখে রাখেন। পরে মামুন তার কাছে রেজিস্ট্রি করার জন্য কাগজপত্র দিলে আরএস খতিয়ানে আদালতের সিল থাকায় তিনি দলিল রেজিষ্ট্রি করতে অস্বীকার করেন। ওই দিন দলিল না হওয়ায় তিনি বাড়ি চলে যান।

মামুন বলেন, পারিবারিক জমিজমা নিয়ে ওয়ারিশদের সঙ্গে একটি দেওয়ানী মামলা আদালতে চলমান। ওই মামলায় আরএস খতিয়ানটি দাখিল করায় আদালত তাতে সিল দেন। পরে আদালতের অনুমতি নিয়ে খতিয়ানটি ব্যবহার করার জন্য দলিল রেজিস্ট্রি করতে জমা দিই। কিন্তু সাব-রেজিস্ট্রার বিষয়টি আমলে না নিয়ে বলেন, খতিয়ানে আদালতের সিল থাকায় দলিল রেজিষ্ট্রি করা যাবে না।

বিষয়টি যাচাইয়ের জন্য সিংগাইর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারকের সঙ্গে কথা বলিয়ে দিতে চাইলে তিনি বলেন, আমি কোনো জজের সঙ্গে কথা বলি না। তারপর তাকে দলিল কি কারণে রেজিস্ট্রি হলো না, তার কারণ লিখে দিতে বললেও তিনি দেননি। কারণ ছাড়াই দলিল রেজিস্ট্রি না করা ও জজদের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় আমি আদালতে মামলা করি।

মামলার আইনজীবী মো. মিজানুর রহমান জানান, মামলায় জেলা রেজিস্ট্রারকেও আসামি করা হয়েছে। আদালত সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানকে আগামী ৮ আগস্ট বেলা ১১টার দিকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমার নামে আদালতে মামলা হয়েছে, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা