× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৪:০১ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৪:৩৩ পিএম

রাঙামাটি কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ। প্রবা ফটো

রাঙামাটি কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ। প্রবা ফটো

রাঙামাটিতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

রাঙামাটি জেলা প্রশাসনের এক জরুরি সতর্কীরণ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে (মোবাইল নম্বর ০১৮২০৩০৮৮৬৯, টেলিফোন নম্বর ০২৩৩৩৩৭১৬২৩) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

এদিকে ভারি বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্কতা ও নিরাপদ আশ্রয়ে যেতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস থেকে মাইকিং করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা