× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনানীতে পর্যটকদের জন্য কায়াকিং

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২২:৫৫ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২২:৫৮ পিএম

কক্সবাজারের ইনানী সৈকতে পর্যটকসেবায় চালু হয়েছে কায়াকিং। প্রবা ফটো

কক্সবাজারের ইনানী সৈকতে পর্যটকসেবায় চালু হয়েছে কায়াকিং। প্রবা ফটো

কক্সবাজারের ইনানী সৈকতে পর্যটকসেবায় চালু হয়েছে কায়াকিং। ইনানী বড় খালে পরীক্ষামূলক কায়াকিং চালু করে বিচ বাংলা ট্যুরিজম। শুক্রবার (৪ আগস্ট) ইনানী সৈকতে এর উদ্বোধন করেন উখিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ। বিচ বাংলা ট্যুরিজমের কর্ণধার আবদুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইনানী ট্যুরিস্ট পুলিশের এসআই আবদুল মজিদ। 

সালেহ আহমদ বলেন, ‘কক্সবাজার পর্যটন ক্ষেত্রে অনেক সম্ভাবনা। পর্যটকসেবায় প্রতিবছর নতুন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ‘বিচ বাংলা ট্যুরিজম’ ইনানী বড় খালে কায়াকিং চালু করার মাধ্যমে পর্যটনে নতুন মাত্রা যোগ হলো। এটি পর্যটকদের বাড়তি আনন্দ দেবে।

আবদুল মজিদ বলেন, ‘ইনানীতে কায়াকিং চালুর মাধ্যমে পর্যটন ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হলো। পর্যটনশিল্পকে বিকশিত করতে এ ধরনের আরও নতুন নতুন মাধ্যম চালু হওয়া উচিত। ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।’

আবদুল আজিজ বলেন, ‘কক্সবাজারে পর্যটকরা ভ্রমণে এসে সৈকত আসলে পাহাড় ছাড়া দেখার কিছু নেই। তাই পর্যটকদের কথা চিন্তা করে ইনানী বড় খালে কায়াকিং চালু করেছি। এই কায়াকিং পর্যটকদের শতভাগ সেবা দেবে। কায়াকিংয়ের অনুমোদন দেওয়ায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পর্যটন সেল ও উখিয়া উপজেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ।’

ভ্রমণ করার জন্য কায়াক হলো এক ধরনের ছোট নৌকা, যা বৈঠা বা লগি ব্যবহার করে চালানো যায়। সাধারণত স্পোর্টস বা খেলার প্রতিযোগিতার উদ্দেশ্যে জলাশয়, নদী, সমুদ্র উপকূল বা সমুদ্রে চালানো হয়। কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে পাথুরে বিচ ইনানী বড় খালে ‘কায়াকিং’ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা