× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় এসিল্যান্ডের সরকারি বাসায় চুরি

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:১৮ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৯:৩৯ পিএম

কাহালু উপজেলা ভূমি অফিস। ছবি : সংগৃহীত

কাহালু উপজেলা ভূমি অফিস। ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসায় চুরি হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাতে এ চুরি হয়। বাসার তালা ভেঙে ৪০ হাজার টাকা এবং দুই ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি করেছেন সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা। 

উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ‘আমি ছুটিতে থাকায় বাসায় কেউ ছিল না। বুধবার রাত ১১টার দিকে উপজেলা আবাসিক এলাকায় কোয়ার্টারে থাকা লোকজন ফোনে জানায় বাসার তালা ভাঙা। পরে বৃহস্পতিবার দুপুরে বাসায় এসে দেখি ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ চুরি হয়েছে।’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বাসায় কেউ না থাকায় বুধবার কোনো একসময় এই চুরি হতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা