× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে অবসরে যাওয়া কনস্টেবলকে জাঁকজমক বিদায়

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৯:৩০ পিএম

সুলতান আহাম্মদকে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

সুলতান আহাম্মদকে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনের উদ্যোগে জাঁকজমকভাবে ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল সুলতান আহাম্মদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় ওই কনস্টেবলকে। সুলতান আহাম্মদের গ্রামের বাড়ি আখাউড়া থানার ধরখার এলাকায়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নূরে আলম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে বেশ কয়েকজন অবসরে গেছেন। পুলিশ সুপার শাখাওয়াত হোসেন স্যারের উদ্যোগে বাঞ্ছারামপুর মডেল থানার কনস্টেবল সুলতান আহাম্মদকে আমরা বিদায়ী সংবর্ধনা দিয়েছি। একজন পুলিশ পরিবারের সদস্য হিসেবে ভবিষ্যতে আমরা তার খোঁজখবর রাখব। যেকোনো প্রয়োজনে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’

সুলতান আহাম্মদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ বাহিনীতে ৩৯ বছর ১০ মাস সফলতার সঙ্গে চাকরি জীবন শেষ করেন। তার ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তাকে রাজকীয়ভাবে পুলিশের একটি ফুলসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে। এ ফুলসজ্জিত গাড়িতে করে তিনি নিজ গ্রামে রওনা দেন।

এ সময় থানার সব পুলিশ সদস্য সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তাকে বিদায় জানান। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ এবং থানায় কর্মরত সহযোগীরা। বাঞ্ছারামপুরে এর আগে কোনো পুলিশ কর্মকর্তা এমন সংবর্ধনা পায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা