× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২৩:৫২ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১০:৪৯ এএম

নিখোঁজ ‍শিশু ফাতেমার মরদেহ দেখতে ভিড় করে স্থানীয়রা। প্রবা ফটো

নিখোঁজ ‍শিশু ফাতেমার মরদেহ দেখতে ভিড় করে স্থানীয়রা। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান উত্তরপাড়ায় ঘাসক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম ফাতেমা খাতুন। সে মাজ্জান উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। সোমবার (৩১ জুলাই) থেকে নিখোঁজ ছিলে সে।

শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি বলেন, ঘাসক্ষেতে শিশুর খণ্ডিত পা পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন অবস্থায় দুই পা, মাথাসহ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুর মা মরদেহটি তার মেয়ের বলে শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন। তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, সোমবার সকাল ১০টায় একই গ্রামের নজরুল ইসলাম ফাতেমাকে আখের লোভ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যায়। কিছুক্ষণ পর নজরুল ফিরে এলেও আমার মেয়ে ফিরে আসেনি। আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে নজরুল।

এ ঘটনায় শিশুর বাবা সোবাহান আলী নজরুলকে সন্দেহভাজন আসামি করে বুধবার শাহজাদপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। একই দিন সন্ধ্যায় শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত নজরুল ইসলাম পলাতক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা