বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ২১:৪৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ২২:০৫ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরে কৈগাড়ি এলাকায় হোমিও কলেজের পাশে শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কৈগাড়ি হোমিও কলেজের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
নিহতের পরিচয় এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
প্রবা/রাই/ এসআর