× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনাবাড়িতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ১৫ জুলাই ২০২২ ১৫:৩৮ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২২ ১৭:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। আজ শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন : রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। এ ঘটনায় আহত হয়েছে নিহত রাজুর মেয়ে রাইসা (আড়াই বছর)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন ফ্লাইওভারের উপর থেকে নিচের পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীরাও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা