× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২১:০৪ পিএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ভোমরা স্থলবন্দরে গ্রীন লাইন পরিবহনের কাউন্টারে বাংলাদেশ-ভারত বাস চলাচল উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রীন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার ও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা গ্রীন লাইন পরিবহনের স্বত্বাধিকারী সঞ্জয় মজুমদার।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান, গ্রীন লাইনের জিএম আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ স্বপন, গ্রীন লাইন বেনাপোল শাখার ম্যানেজার রবিন বাবু, যশোর শাখার সুব্রত ঘোষ প্রমুখ।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা থেকে কলকাতায় বাস সার্ভিস চালু করা হয়েছে। এদিন অল্পসংখ্যক পাসপোর্টধারী যাত্রী ভারতে গেছেন। এক মাস পর থেকে পুরোদমে এই বাস চলবে।

এ বিষয়ে বাংলাদেশ গ্রীন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, কম খরচে ও সহজে গ্রীন লাইন পরিবহনের মাধ্যমে ভোমরা বন্দর দিয়ে ভারতে যেতে পারবেন যাত্রীরা। এক বছর আগে বিষয়টির উদ্যোগ নেওয়া হয়, আজ তার সফল বাস্তবায়ন হয়েছে। 

গ্রীন লাইন পরিবহন ভারতের স্বত্বাধিকারী সঞ্জয় মজুমদার জানান, আপাতত এপার থেকে ওপারে যাত্রী নিয়ে বাস বদল করে কলকাতায় যেতে পারবেন যাত্রীরা। মাসখানেক পর থেকে একটানা কলকাতায় বাস যাবে। আজ সকালে ভারতের ঘোজাডাঙ্গা পার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা