মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৯:৪২ পিএম
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা। প্রবা ফটো
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিলকিছ বেগম। এর আগে সোমবার (৩১ জুলাই) শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফলাফলে সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান লস্কর পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১৫৯ ভোট।
অন্য পদগুলোতে বিজয়ীরা হলেনÑ সহসভাপতি আনিসুজ্জামান বাবুল ও একেএম শামসুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন মানিক ও মো. আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। কার্যকরী সদস্য- সুলতান আহমেদ, শিহাব উদ্দিন আহাদী মানিক, আহমেদ কবীর সোহাগ, শফিকুল আলম খান, শামসুজ্জামান ভূঞা রিটু, জাকিরুল ইসলাম, সাইদুর রহমান রতন, তৌফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঞা, সুরুজ্জামান, আব্দুল হামিদ, জামাল উদ্দিন, নূরে আলম ভূঞা, মাসুদুল ইসলাম এ্যাপোলো, একেএম বদরুল হায়দার সবুজ, আশিকুল ইসলাম শ্যামল, খন্দকার এবি সিদ্দিক ইনচু, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, অসিত বরণ পাল, প্রদীপ কুমার সাহা ও মোস্তফা কামাল।
নির্বাচনে ৩১ পদের বিপরীতে দুটি প্যানেলে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হেলাল উদ্দিন মানিক-আলমগীর মুরাদ রেজা প্যানেলে ২৯ জন এবং শাহজাহান লস্কর-শফিকুল ইসলাম মানিক প্যানেলে ২৮ জন প্রার্থী ছিলেন। মামলা-মোকদ্দমাসহ নানা জটিলতার কারণে দীর্ঘ এক দশক আটকে ছিল নির্বাচন।