নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২৩:২৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২৩:২৭ পিএম
ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধাহলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হল- সন্ধাহলা গ্রামের কমল মিয়ার পাঁচ বছর বয়সি ছেলে তোফায়েল মিয়া ও আলাল উদ্দিনের তিন বছর বয়সি মেয়ে আফরোজা আক্তার।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু তোফায়েল ও আফরোজা বাড়ির সামনে খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির শুরু করলে একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।