স্বরূপকাঠি (পিরোজুপর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২২:০২ পিএম
পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের নতুন সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (৩০ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মাদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
জানা গেছে, এর আগে পিরোজপুর-১ আসনটি ছিল নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা নিয়ে। কিন্তু গত ৩ জুন নির্বাচন কমিশন নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বাদ দিয়ে পিরোজপুর-২ আসনের সঙ্গে যোগ করেন এবং একই সঙ্গে পিরোজপুর-২ আসনের সঙ্গে থাকা ইন্দুরকানী উপজেলাকে পিরোজপুর-১ আসনের সঙ্গে যোগ করেন। এই দুই আসনের নতুন সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও নেছারাবাদের বাসিন্দারা পৃথকভাবে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন।