× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে রুল

স্বরূপকাঠি (পিরোজুপর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২২:০২ পিএম

পিরোজপুর-১ আসনের সীমানা নিয়ে রুল

পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের নতুন সীমানা নির্ধারণের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (৩০ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মাদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

জানা গেছে, এর আগে পিরোজপুর-১ আসনটি ছিল নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা নিয়ে। কিন্তু গত ৩ জুন নির্বাচন কমিশন নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বাদ দিয়ে পিরোজপুর-২ আসনের সঙ্গে যোগ করেন এবং একই সঙ্গে পিরোজপুর-২ আসনের সঙ্গে থাকা ইন্দুরকানী উপজেলাকে পিরোজপুর-১ আসনের সঙ্গে যোগ করেন। এই দুই আসনের নতুন সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও নেছারাবাদের বাসিন্দারা পৃথকভাবে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা