× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রকে মারধরের জেরে ‘টেঁটাযুদ্ধ’, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২০:২৯ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রবা ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রবা ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আদিয়াদকে রবিবার সকালে মারধর করেন স্থানীয় আজিজুল নামে এক ব্যক্তি। পরে রাতে এ নিয়ে আদিয়াদের বাবা বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন, স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা, জাকির হোসেন, ইলিয়াসসহ কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। আদিয়াদ স্কুলে গেলে তাকে প্রতিপক্ষের লোকজন আটকে রাখে। এ খবরে আদিয়াদের বাবা আমির হোসেন কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের একজন সহিদ বাউলকে টেঁটাবিদ্ধ করেন প্রতিপক্ষের লোকজন। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক ঘণ্টা ধরে চলে টেঁটাযুদ্ধ। সঙ্গে চলে ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। টেঁটাবিদ্ধসহ ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের অধিকাংশ গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা গ্রহণ করছেন।  

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, বালুচর ইউনিয়নের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ মোতায়েন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা