রংপুর অফিস
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৮:০১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৮:৩৪ পিএম
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ। প্রবা ফটো
ঢাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে মহানগর বিএনপি। সোমবার (৩১ জুলাই) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ-সমাবেশটি হয়।
দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিল বের করলে পুলিশ প্রধান ফটকের সামনে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করে।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, যুবদল নেতা আতিকুল ইসলাম লেলিনসহ প্রমুখ।
সামসুজ্জামান সামু বলেন, ’২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা চালিয়েছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগ পুলিশ দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। যতই হামলা-মামলা হোক না কেন, বিএনপির শান্তিপূর্ণ এক দফা দাবি আদায়ের কর্মসূচি চলতে থাকবে।‘