× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটক্ষেত থেকে তাঁত ব্যবসায়ীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৬:৩২ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৬:৪৯ পিএম

মরদেহ ঘিরে করে উৎসুক মানুষ। প্রবা ফটো

মরদেহ ঘিরে করে উৎসুক মানুষ। প্রবা ফটো

পাবনায় ইলিয়াস নামে এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে দুই হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইলিয়াস পাবনার জালালপুর নতুন পড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রবিবার দুপুরে পাবনা শহরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের পাটক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, ‘গতকাল দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি ইলিয়াস। এরপর সকালে দুই হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ থাকার কথা নয়। তারপরও অন্য কোনো কারণে আমার ছেলেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘নিহতের ভাতিজা সোহাগের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির ৯ জুলাই একটি ঝামেলা হয়। সেই ঘটনার জেরে হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা