মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৭:৪৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৮:২১ পিএম
হবিগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রবা ফটো
শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তিনি বলেন, ‘শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ মনের ভেতর ধারণ করতে হবে। শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়া সম্ভব। আলোকিত সমাজ গড়তে শিক্ষার বিকল্প নেই।’
রবিবার (৩০ জুলাই) দুপুরে হবিগঞ্জের মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্র। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ,ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায় প্রমুখ।