× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১০:২১ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৫:০৬ পিএম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটার শূন্য কেন্দ্র। প্রবা ফটো

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটার শূন্য কেন্দ্র। প্রবা ফটো

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার (৩০ জুলাই) সকাল ৮টায় ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ আসনে গত তিনবারের সংসদ সদস্য ছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার রয়েছেন।

এই উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মো. সামসুল আলম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, বেলুন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও রকেট প্রতীকে মনজুরুল ইসলাম ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুষ্ঠু ভোট করতে ১৫৬টি কেন্দ্রে এক হাজার ৪৯৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রে কোনো প্রার্থী বা তার সমর্থকরা প্রভাব বিস্তার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এছাড়াও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা