× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ২২:২৮ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১২:৩৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে কবির হাওলাদার নামে এক কৃষককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে

কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝো ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই মাদারীপুর কোর্টের মুহরি এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমি নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সবুর ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে কবির হাওলাদারকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কবিরকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, জমি জমার বিরোধে ছোট ভাই বড় ভাইকে খুন করেছে। এ ঘটনায় আসামিকে ধরার অভিযান চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা