× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় ২৫০ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ২১:০৯ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৩ ২১:৪২ পিএম

গয়ালমারা থেকে উদ্ধারকৃত গুলি। প্রবা ফটো

গয়ালমারা থেকে উদ্ধারকৃত গুলি। প্রবা ফটো

কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ রাউন্ড রাইফেল পিস্তলের গুলি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুরে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা নামক স্থান থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এফ এম সাইফুল ইসলাম বলেনগোপন সংবাদের  ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি দল গয়ালমারা মোড়ে আগে থেকে সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে কক্সবাজারমুখী একটি লোক ব্যাগ নিয়ে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাকে দাঁড়াতে বললে সে পাহাড়ের দিকে দৌড়ে চলে যায়। পুলিশ তার পিছু নিলে হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায় সে।

তিনি আরও বলেন, পরে থাকা ব্যাগটি তল্লাশি করে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ রাউন্ড রাইফেলের গুলি, ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।  গুলি উদ্ধারে সংশ্লিষ্ট আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা