দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২০:৩২ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ২১:১৪ পিএম
দিনাজপুরের বিরল পল্লিতে জোনাকু চন্দ্র রায় (৬৫) নামে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে দিনাজপুরের বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্রবাজারে এ ঘটনা ঘটে। নিহত জোনাকু চন্দ্র রায় বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত বিশু রাম রায়ের ছেলে এবং ওই বাজারের নৈশপ্রহরী ছিলেন।
দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন স্থানীয়দের বরাতে জানান, বৃহস্পতিবার রাতে ভদ্রবাজারে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
শুক্রবার সকালে বাজারের লোকজন নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।