× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৬:১৪ পিএম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ফাইল ছবি

চলতি বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। এবার পাসের হার ৭৮ দশমিক ২৯, যা গত বছর ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। 

শুক্রবার (২৮ জুলাই) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ পরিক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৭৫ ও ছাত্রী পাসের হার ৭৮ দশমিক ৭২। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৪ এবং ছাত্রী ৬ হাজার ৪৪৬ জন। বিভাগভিত্তিক ফলে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৪, মানবিকে ৬৫ দশমিক ৪১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ দশমিক ০৬।

এবারের পরীক্ষায় ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র ছিল ৬৮ হাজার ২৭০ ও ছাত্রী ৮৬ হাজার ৪৯৯ জন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪ হাজার ৩২, মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৩০ হাজার ৩৭১, মানবিক থেকে ৫৯ হাজার ১৩৭ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬০ হাজার ২০৪ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা