× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসির ফল

বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

বরিশাল অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৩:১৩ পিএম

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। বরিশাল বোর্ডে এ বছরে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। গতবছর যা ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর ছিল ৯ হাজার ৭৬৮ জন।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অরুণ কুমার বলেন, বরিশালে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন।

পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯০ হাজার ১৯৬ জন। পাস করেছেন ৮১ হাজার ৩৩৯ জন। বহিষ্কার হয়েছেন ৪৫ জন শিক্ষার্থী।

বোর্ডের ৬ জেলার মধ্যে ১ হাজার ৪৭৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৩১টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। তবে পাসের হার বাড়লেও এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালো করার প্রবল ইচ্ছা ও চেষ্টার ফলেই ভালো ফলাফল হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা