× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী বোর্ডে পাসের বেড়েছে, এগিয়ে মেয়েরা

রাজশাহী অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১২:১৯ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৩:১৩ পিএম

রাজশাহী শিক্ষা বোর্ড। ফাইল ছবি

রাজশাহী শিক্ষা বোর্ড। ফাইল ছবি

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। এ বছর বোর্ডে পাসের হার গত বছরের চাইতে বেশি। শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ২ হাজার ৬৮১টি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬ হাজার ৩০৩জন। পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩ হাজার ৬২৫জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৫৮ এবং ছাত্রের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৬৭ জন। 

ছাত্রীদের পাশের হার ৯০ দশমিক ৮ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংখ্যা ১৪ হাজার ৭১৩ জন এবং ছাত্রদের সংখ্যা ১২ হাজার ১৬৪ জন।

রাজশাহী বোর্ডে এবছর একটি স্কুলে পাশের হার শূন্য শতাংশ। পুঠিয়া উপজেলার তারাপুর হাই স্কুলটিতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চারজন পরীক্ষার্থী। তবে তাদের কেউ পাস করতে পারেনি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা