× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় জিন্নাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৭:১৭ পিএম

জিলহক হোসেন। প্রবা ফটো

জিলহক হোসেন। প্রবা ফটো

বগুড়ায় জিন্নাহ হত্যা মামলার প্রধান আসামি জিলহক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার পূর্ব পালশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিলহক সদর উপজেলার বড় কুমিরা এলাকার বাসিন্দা। 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে জিন্নাহর মায়ের সঙ্গে জিলহকের বাকবিতণ্ডা হয়। গত ১৬ জুলাই জিলহকের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার কথা জানতে চায় জিন্নাহ। এ সময় তাদের মধ্যে তর্ক হলে জিলহক ধারালো অস্ত্র দিয়ে জিন্নাহকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যার ঘটনায় জিন্নাহর মা বাদী হয়ে ২৪ জুলাই সদর থানায় একটি মামলা করেন। মামলার পরপরই গত সোমবার ভোর ৫টার দিকে সদরের বড় কুমিরা এলাকা থেকে এই মামলার ২ নম্বর আসামি জিলহকের মা জোবেদা বেওয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের পূর্ব পালশা এলাকায় অভিযান চালিয়ে জিলহককে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা