× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১১:০১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলশিক্ষকের নাম আমিনুল ইসলাম। তিনি বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের বাসিন্দা এবং জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হবে।

আমিনুল ইসলামের মামাতো ভাই আবদুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি জশিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা