× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজছাত্র হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৯:৪৯ পিএম

ফরিদপুরে কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

ফরিদপুরে কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। প্রবা ফটো

ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত মিত্র হত্যার সঙ্গে জড়িদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন রাউত, শংকর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক চিরঞ্জীব রায়, ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা প্রমুখ।

বক্তারা বলেন, প্রান্ত মিত্র হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। মানববন্ধনে জেলা ও শহর শাখা পূজা উদযাপন পরিষদের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত সোমবার রাত দুইটার দিকে বন্ধুর বোনকে রক্ত দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হত্যার শিকার হন প্রান্ত মিত্র। মঙ্গলবার ভোরে শহরের আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রান্ত মিত্র শহরের ওয়্যারলেস পাড়ার বাসিন্দা বিকাশ মিত্রের ছেলে। সে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সম্মান তৃতীয় বর্ষের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে। ঘটনাটি যারা ঘটিয়ে থাকুক দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা