× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে শারকিয়ার আমিরসহ ৩ জঙ্গির ৫ দিনের রিমান্ড

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৭:৩০ পিএম

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ জঙ্গি। সংগৃহীত ছবি

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩ জঙ্গি। সংগৃহীত ছবি

নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার তিন জঙ্গি নেতার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শেষে মুন্সীগঞ্জ আমলি আদালত-৬-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার এ আদেশ দেন।

আসামিরা হলেন, জামায়াতুল আনসারের আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ, সিরাজ উদ্দিন ও মাহফুজুর রহমান বিজয় । 

মঙ্গলবার বেলা ৩টার দিকে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সন্ধ্যা পর্যন্ত শুনানি চলার পর আজ আবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে জঙ্গিদের কারাগারে পাঠান আদালত।

মুন্সীগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ’দেশের আর কোথায় তাদের জঙ্গি সদস্যরা আছেন, তাদের কার্যক্রম ও পরিকল্পনা জানতে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড় নওপাড়া এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করে র‌্যাব–১০–এর একটি দল। এ সময় জঙ্গিদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রপন্থি পুস্তিকা ও টাকা উদ্ধার করা হয়। পরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরে র‍্যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা