× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৬:১১ পিএম

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি মো. কাফি ও সাদিকুল ইসলাম। প্রবা ফটো

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি মো. কাফি ও সাদিকুল ইসলাম। প্রবা ফটো

জয়পুরহাটে সবুজ আলী নামে এক যুবককে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের বাসিন্দা মো. কাফি ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পানিশাইল গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজ ও কাফির কসমেটিকসের ব্যবসা ছিল। ব্যবসার টাকা নিয়ে তাদের দ্বন্দ্ব হয়। এর জেরে কাফি তার এক সহযোগীকে নিয়ে সবুজকে হত্যা করে। পুলিশ অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে পত্রিকায় ছবি দিয়ে সবুজের পরিচয় শনাক্ত করে এবং হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অভিযোগ থেকে একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার দুই আসামি কাফি ও সাদিকুলকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২ আগস্ট সকালে জয়পুরহাট সদরে খঞ্জনপুর বেড়িবাঁধের কাছে পাটক্ষেত থেকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোঁচপুকুরিয়া গ্রামের সবুজ আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে আসামিদের নাম উঠে আসে। পরে দুই আসামির বিরুদ্ধে ২০০৯ সালের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা