খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৪:০৮ পিএম
প্রতীকী ছবি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার তৈরাং তৈকালাই ঝর্ণা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, খাগড়াছড়ি সদর উপজেলার মুধপুর এলাকার রজনীকান্ত চাকমার ছেলে আলোপন চাকমা ও দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের জ্ঞানময় চাকমার ছেলে প্রীতিময় চাকমা।
স্থানীয়দের ওসি মো. জাকারিয়া জানান, সকাল ৭টায় কয়েকজন নারী জুমে যাওয়ার পথে দুই ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরাকে বিষয়টি জানান। তিনি মাটিরাঙ্গা থানায় জানালে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত আলোপন চাকমা ও প্রীতিময় চাকমা ইউপিডিএফ-গণতান্ত্রিকের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি জানতে ফোনে যোগাযোগ করেও সংগঠনটির দায়িত্বশীল নেতাদের কাউকে পাওয়া যায়নি।