× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রশিতে ঝুলছে স্বামী, হাসপাতালের বিছানায় জখম স্ত্রী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২৩:৫৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ০০:১৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ পৌর শহরে নিজ ঘর থেকে লিটন ঘোষ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে তার স্ত্রী অঞ্জলি ঘোষ গুরুতর জখম অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের শহীদি মসজিদ সংলগ্ন এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অপরদিকে অঞ্জলি ঘোষকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

লিটন ঘোষ কিশোরগঞ্জ শহরের ইসলামী সুপার মার্কেটের সামনে ব্যবসা করতেন। তিনি করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল এলাকার গোপাল ঘোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে লিটনের সংসারে কলহ লেগে থাকতো। এদিন কলহের একপর্যায়ে স্ত্রী অঞ্জলিকে কুপিয়ে জখম করেন লিটন। পরে লিটনের বোন খবর পেয়ে অঞ্জলিকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে অঞ্জলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফাঁকা বাসায় লিটন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের ভাষ্য।

লিটনের ভগ্নিপতি জুটন ঘোষ বলেন, সোমবার রাতে সম্ভবত খাবারের সঙ্গে স্ত্রী ও দুই মেয়েকে ঘুমের ঔষধ খাওয়ায় লিটন। এতে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম করে লিটন। এ ঘটনায় তার দুই মেয়েও হাসপাতালে ভর্তি আছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্ত্রীকে কুপিয়ে আহত করার বিষয়ে আমাদের জানা নেই। তবে পারিবারিক কলহের জেরে লিটন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা