× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-মেঘনাঘাট ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২০:৩২ পিএম

বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। ছবি : সংগৃহীত

বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ২৭৬ কিলোমিটারের একটি ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সোয়া ৫টায় মেঘনাঘাট প্রান্ত থেকে সঞ্চালন লাইনটি চালু করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পিজিসিবির তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, লাইনটি বাঁশখালীতে নির্মিতব্য এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে। এর আগে গত ২৩ জুলাই মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু করা হয়েছিলো।

উভয় লাইন মিলে ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আগের তুলনায় শক্তিশালী হয়েছে। দীর্ঘতম এই ৪০০ কেভি লাইন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ব্যাকবোন লাইন হিসেবে কাজ করবে। লাইনটি দিয়ে মহেশখালির বিদ্যুৎ ঢাকায় আনা সম্ভব হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা