× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ এমপি বাবলুর ‘দেহরক্ষী’ আটক

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৯:০২ পিএম

ওমর ফারুক। প্রবা ফটো

ওমর ফারুক। প্রবা ফটো

বগুড়া-৭ আসনের (গাবতলী-শাহজাহানপুর) সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত ওমর ফারুককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। দেশীয় অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ হাসান। 

ওমর ফারুক শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর দেওয়ানপাড়া আব্দুর রশিদের ছেলে এবং মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

স্থানীয়রা জানান, ওমর ফারুক এলাকায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত। যেকোনো অনুষ্ঠানে সংসদ সদস্যের সঙ্গে তাকে দেখা যায়। সম্প্রতি সংসদ সদস্যের শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে রামদা হাতে ওমর ফারুকের ঘোরাফেরার ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

এদিকে ওমর ফারুক তার দেহরক্ষী হিসেবে কাজ করেন না বলে দাবি করেছেন সংসদ সদস্য বাবলু। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার পেছনে অনেক মানুষই তো থাকে। তাই বলে সবাই আমার দেহরক্ষী হিসেবে কাজ করে, সেটি নয়। আর ওমর ফারুক রাজনীতি করে। সে মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।’

শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, ‘মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি এখনও অনুমোদন হয়নি। প্রাথমিকভাবে ওমর ফারুকের নাম রয়েছে।’

ডিবির ওসি মোস্তাফিজ হাসান বলেন, ’দেশীয় অস্ত্র দিয়ে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি হাঁসুয়া (রামদা) পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা