× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে জাকের পার্টির জেলা সভাপতিকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৮:২০ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৮:৪৩ পিএম

মশিউর রহমান যাদু মিয়া। প্রবা ফটো

মশিউর রহমান যাদু মিয়া। প্রবা ফটো

জাকের পার্টির ফরিদপুর জেলা সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

যাদু মিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করেন।

জাকের পার্টির রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা করেন। কী কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে, তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা। তবে ব্যবসায়ী কিংবা পার্টির অভ্যন্তরীণ বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তারা।

যাদু মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষ করে শহরের ভাড়াবাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন তিনি। বাসা থেকে বের হতেই মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজিতে জখম করে পালিয়ে যায়। যাওয়ার সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তিনি চিৎকার করলে পরিবারের লোকজনসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় যাদু মিয়ার দুই হাতে মারাত্মকভাবে জখম হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ’খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি থানা-পুলিশ। হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা